ব্যবহারের শর্তাবলি
সর্বশেষ হালনাগাদ ১৩ সেপ, ২০২৬
শর্তাবলি
তাঁতঘর-এ অর্ডার করে আপনি জানাচ্ছেন যে দেওয়া নাম, মোবাইল নম্বর আর ঠিকানা ঠিক আছে। অর্ডার নিশ্চিত করতে আমরা ফোন করতে পারি; ফোনে না পেলে অর্ডার বাতিল হতে পারে।
সব দাম বাংলাদেশি টাকায় লেখা। পণ্য স্টকে না থাকলে বা ঠিকানায় পৌঁছানো না গেলে আমরা অর্ডার বাতিল করতে পারি; তখন ফোনে জানাব, আর আগে টাকা দিয়ে থাকলে পুরোটা ফেরত দেব।
ক্যামেরার আলো আর মোবাইলের স্ক্রিনের কারণে কাপড়ের রং ছবির চেয়ে একটু আলাদা লাগতে পারে। হাতে বোনা কাপড়ে সুতার সামান্য অসমান ভাব ত্রুটি নয়, তাঁতের স্বাভাবিক বৈশিষ্ট্য।
ডেলিভারি আর ফেরতের নিয়ম আলাদা পাতায় লেখা আছে: “ডেলিভারি নীতি” আর “রিটার্ন ও রিফান্ড”।